ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ধামাকা শপিংয়ের সিইও সিরাজুল ইসলাম রানা গ্রেফতার

গ্রেফতার করা হয়েছে ধামাকা শপিংয়ের সিইও সিরাজুল ইসলাম রানাসহ তিনজনকে। ই-কমার্স প্রতিষ্ঠান পরিচালনার নামে গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে তাদের গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দিনগত রাতে রাজধানীতে একাধিক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।


এ বিষয়ে বুধবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১২ টায় রাজধানীর কারওয়ানাবাজার র‌্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক (এএসপি) আ ন ম ইমরান খান।


এএসপি আ ন ম ইমরান খান জানায়, প্রতারণা ও অর্থ-আত্মসাতের অভিযোগে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানায় দায়েরকৃত একটি মামলায় ধামাকা শপিংয়ের সিইওসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑